সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন দেশের সবচেয়ে প্রিমিয়াম বাইক ব্র্যান্ড ইয়ামাহার সঙ্গে। তরুণদের সঙ্গে বেশিরভাগ কাজ করা এই মোটরসাইকেল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণদের আইকন সাকিব আল হাসান। বলেছেন, তিনি নিজেও একজন বাইকপ্রেমী। এসময় সাকিব ইয়ামাহাকে ধন্যবাদ জানান তাকে এমটি-১৫ সিরিজের বাইক দিয়ে স্বাগতম জানানোর জন্য। ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি ইয়ামাহার সঙ্গে দারুণ সব কাজ আর ইভেন্টের ব্যাপারে আশাবাদী। সাকিবের ভক্তরাও ইয়ামাহা বাংলাদেশের অফিশিয়াল ফ্যানপেইজে সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন। সাকিব এবং এসিআই মোটরস-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ইয়ামাহা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসান এবং এসিআই মোটরসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
×
