বাংলা একাডেমির পুরস্কার পেলেন মহাদেব, পাপড়ি, শিশির ও মোকারম

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৭:২৬ পিএম

বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার ঘোষিত হয়েছে। স্বীকৃতিগুলো হলো মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ২৮ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের এই চারটি পুরস্কার প্রদান করা হবে। 

এবার মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন কবি মহাদেব সাহা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য। এ ছাড়া ‘নিসর্গ আখ্যান’ বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার তুলে দেওয়া হবে মোকারম হোসেনের হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত