অবসর নয়, ইউরোপে অমিতাভ
ভারতীয় গণমাধ্যমে কয়েক দিন ধরেই ফলাও করে প্রচার করা হচ্ছে, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ক্লান্ত, তিনি এবার অবসরে যেতে চান। কিন্তু সেসব গুজব উড়িয়ে নতুন খবর হলো, অমিতাভ বচ্চন এখন রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবির প্রযোজকের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। এই অভিনেতার কাছের এক বন্ধু অমিতাভ বচ্চনের ব্লগে ‘অবসর চাই’ লেখাকে ব্যাখ্যা করেছেন এভাবে, ‘যখন তিনি বলেছেন, অবসর চাই, তার মানে তিনি দীর্ঘ যাত্রায় ক্লান্ত। তিনি ঘুমাতে চান। এটাকে এভাবে অন্য মানে দিয়ে ফলাও করে প্রচার করা অর্থহীন। মিস্টার বচ্চন অবসর থেকে অনেক দূরে। তিনি আরও ২০ বছর ভালোভাবে কাজ করে যেতে চান।’
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ৩৭ বছর বয়সী রণবীর কাপুরের ‘গুরু’র ভূমিকায়। তাকে সর্বশেষ দেখা গেছে মানালিতে, এই ছবির ক্লাইমেক্স দৃশ্যের শ্যুটিংয়ে। চলতি সপ্তাহেই শেষ হবে এই ছবির শ্যুটিং। আর আগামী সপ্তাহে তিনি উড়াল দেবেন ইউরোপে। সেখানে পোল্যান্ড আর সেøাভাকিয়ায় হবে ‘চেহ্রা’ ছবির শ্যুটিং। রুমি জাফরি পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো ইমরান হাশমি পর্দা ভাগ করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ইমরান হাশমি এখন দিল্লিতে এই ছবির শ্যুটিং করছেন। ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে দিল্লির শ্যুটিং। ‘চেহ্রা’ ছবিতে ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চনকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়।
সন্তান কোলে নিক-প্রিয়াঙ্কা!
তামিল ‘ঠামিজান’ চলচ্চিত্রের মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার অভিষেক ঘটে। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে প্রবেশ করেন। টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন ‘দেশি গার্ল’ খ্যাত এই নায়িকা। অশোক চোপড়া এবং মধু চোপড়ার মেয়ে প্রিয়াঙ্কা গত বছর বয়সে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন। রোববার ছিল নিক-প্রিয়াঙ্কার প্রথম বিবাহবার্ষিকী। আর তাদের ‘অ্যানিভারসারি গিফট’ হিসেবেই এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক-পিসির ছবি এডিট করে নিকির কোলে জুড়ে দিয়েছে এক সদ্যোজাতকে। আর ডিজিটালের যুগে কোনো কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ফ্যানদের মনে উদয় হয়েছে নানা জল্পনার। আগেও প্রিয়াঙ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা গুজব রটলে প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, মা হওয়ার ইচ্ছা নিশ্চয়ই রয়েছে আমার। তবে তা এখনই নয়। বর্তমানে আমি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এখন আমি সুটকেসের মধ্যে রয়েছি। আমার ইচ্ছা একটা বড় আলমারি কেনার।’
আলিয়ার অঝোর কান্না
বর্তমান সময়ে বিষণœতা নিয়ে তারকাদের প্রায়ই খোলাখুলি আলোচনা করতে দেখা যায়। বলিউড ইন্ডাস্ট্রিতে এর শুরুটা করেছিলেন দীপিকা পাড়ুকোন। চাকচিক্যে ভরা রুপালি জগতের বাসিন্দারা কখনোই বিষণœতায় ভুগতে পারেন নাÑ প্রচলিত এমন ধারণা ভুল প্রমাণ করে নিজের জীবনের বিষণœতার গল্প তুলে ধরেছিলেন তিনি। এমনকি ‘লিভ লাফ লাভ ফাউন্ডেশন’ নামে একটি মানসিক সহায়তা প্রদানকারী সংস্থাও প্রতিষ্ঠা করেছেন এই তারকা। তবে এবার দীপিকা পাড়ুকোন নয়, বোন শাহিন ভাট বিষণœতার সঙ্গে কীভাবে লড়াই করেছেন সেই গল্প শোনালেন অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের মাধ্যমে শাহিন জানিয়েছিলেন, তিনি মাত্র ১৩ বছর বয়সে বিষণœতায় ভুগতে শুরু করেন। আর এই কঠিন সময়টির সঙ্গে তিনি কীভাবে লড়াই করেছেন তা নিয়ে ‘আই হ্যাভ নেভার বিন (আন) হ্যাপিয়ার’ নামে একটি বই লিখছেন শাহিন। বইটি পড়ার পরই নাকি আলিয়া ভাট বুঝতে পেরেছেন যে, তার বোন কতটা কষ্ট করে সেই সময়টির সঙ্গে লড়াই করেছেন। আর বইয়ের গল্প শোনাতে গিয়েই একটি অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন আলিয়া। একইসঙ্গে তিনি তার বোনকে নিয়ে কতটা গর্বিত সেটিও জানান বলিউডের এই অভিনেত্রী।
শাহেদের জুতার দামে কপালে উঠবে চোখ
‘কবীর সিং’ সুপারহিট হওয়ার পরে শাহেদ কাপুরের বৃহস্পতি এখন তুঙ্গে। তার ছবি হলে চলুক বা না চলুক, তিনি সবসময়েই খবরে। শাহেদের ছকভাঙা সাজ-পোশাকের রীতিও ভক্তদের কাছে খুব জনপ্রিয়। ক্রপড প্যান্টস থেকে অ্যাসিমেট্রিক্যাল কুর্তা, হটকেক সাজে মহিলা মহলে বাজিমাত করতে তার জুড়ি নেই। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ‘ড্যাড স্নিকার্স’। এমনিতেই এই জুতা এখন ট্রেন্ডিং। নিয়ম হলো, পায়ের মাপের থেকে এই জুতার মাপ বড় হবে এবং তা অবশ্যই হবে কুদর্শন! বলিউডের বহু তারকাই পা গলিয়েছেন এই ট্রেন্ডি জুতায়। শাহেদ কাপুর সেই ট্রেন্ডকে আপন করে নিলেন নিজের মতো করেই। সম্প্রতি তাকে দেখা গেল এই জুতা পায়ে। তখন তিনি বিমানবন্দরে ঢুকছিলেন। পরনে লম্বা ঝুলের হুডি, সাদা ট্র্যাকপ্যান্টস, কালো ব্যাকপ্যাক এবং উজ্জ্বল নীল রোদচশমা। শাহেদ পরেছিলেন নামি ইউরোপীয় সংস্থার তৈরি ‘আগলি ড্যাড স্নিকার্স’। তবে সবকিছু ছাড়িয়ে গেছে এর দাম! জানা গেছে, তার পায়ের কুদর্শন ড্যাড স্নিকার্সের দাম ৬১ হাজার ৮৫১ টাকা।
