ভালো ভালো ছবি দিয়ে নেতা হওয়া যাবে না : কাদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:২০ এএম

পোস্টার-ব্যানারে ভালো ভালো ছবি দিয়ে আওয়ামী লীগে নেতা হওয়া যাবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সকালে পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দীন শিশুপার্কে  জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির

বক্তব্যে এ কথা জানিয়ে তিনি বলেন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আর আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরে মুক্তিযোদ্ধা কাজী আলমগীরকে সভাপতি ও ভিপি আবদুল মান্নানকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত