দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ২৮ নভেম্বর উপসচিব স্বাক্ষরিত দাপ্তরিক আদেশটি গত সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছায়।

সূত্র জানায়, আবদুস সালাম দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদের সদস্যদের নিয়ে নিয়মিত মাসিক সভা না করা, বিধি-বহির্ভূতভাবে ট্যাক্স অ্যাসেসমেন্টের জন্য এনজিও নিয়োগ করে এনজিওর যোগসাজশে আদায়কৃত ট্যাক্সের টাকা আত্মসাৎ, এলজিএসপি প্রকল্পভুক্ত বাহেরচর তারিক সরকারের বাড়ির সামনে নৌ-ঘাটলা নির্মাণ বাবদ ১ লাখ টাকা, একই গ্রামের ইসমাইলের বাড়ি থেকে ফকির বাড়ি গোলচত্বর পর্যন্ত আরসিসি রাস্তার ৭ লাখ ৬০ হাজার টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেছেন বলে মন্ত্রণালয়ে অভিযোগ করেন পরিষদের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত