ডাটা কেব্‌ল উৎপাদনে শিল্প হচ্ছে চট্টগ্রামে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) উচ্চ প্রযুক্তির ডাটা সংযোগকারী কেব্‌ল উৎপাদনে শিল্প স্থাপন করবে মেসার্স  শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি। চীন-বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এ শিল্প স্থাপনে বিনিয়োগ করবে ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

এই কারখানায় বছরে ১ কোটি ৪০ লাখ পিস এইচডিএমআই ও ল্যান কেব্‌ল উৎপাদন হবে। শিপ-স্মার্ট ডাটা টেকনোলজিতে ৭৪০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কতৃ©পক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন ইসলামের উপস্থিতিতে সম্পªতি ঢাকায় বেপজা ও শিপ-স্মার্ট ডাটা টেকনোলজির মধ্যে এ বিষয়ে লিজ চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লyর রহমান এনডিসি ও শিপ-স্মার্ট ডাটা টেকনোলজির পরিচালক জংগুই জাঙ্ক চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম, মিজানুর রহমান, সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর ও মো. তানভীর হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত