শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হচ্ছেন আর্থার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩ পিএম

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার। দুই বছরের জন্য দলটির প্রধান কোচ হচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান।

লঙ্কা দলে আর্থার সহযোগি হিসেবে পাচ্ছেন গ্রান্ট ফ্লাওয়ার ও ডেভিড সেকার। ফ্লাওয়ার সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন অস্ট্রেলিয়ার সেকার। এর মধ্যে অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমটকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দলের বর্তমান প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হবেন আর্থার। নতুন কোচদের নিয়োগ দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা জানান, তাদের সবাইকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে।

পাকিস্তানের আগে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৫১ বছর আর্থার। শ্রীলঙ্কা ক্রিকেটে গত আট বছরের মধ্যে এগারোতম কোচ হবেন তিনি। লঙ্কা দলের হয়ে আর্থারের প্রথম অ্যাসাইনমেন্ট হবে পাকিস্তান সফর। চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত