পঞ্চগড় চেম্বারের নির্বাচন ২২ ফেব্রুয়ারি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬ এএম

পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২০-২২ সালের নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চেম্বারের নির্বাচনী বোর্ড ১৫টি পরিচালক পদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ২১ জানুয়ারি, খসড়া ভোটার তালিকার আপত্তি দাখিল ২৩ জানুয়ারি ও নিষ্পত্তি ২৫ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ জানুয়ারি, মনোনয়নপত্র বিতরণ ২৭ ও ২৮ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৩১ জানুয়ারি, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৬ ফেব্রুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

তিন সদস্যের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী কার্যক্রম শুরু করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত