গেইল-গিবসের ভিডিও বার্তা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০১:২৪ এএম

এবারের বিপিএলে ক্রিস গেইলের খেলা নিয়ে বেশ জলঘোলা হয়েছে। অবশেষে বরফ গলেছে গেইল প্রান্তে। নিজের মুখে অস্বীকার করলেও অবশেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বিশেষ আয়োজনের অংশ হতে রাজি হয়েছেন ‘ইউনিভার্স বস’। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অংশ নেওয়ার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য ভিডিও বার্তাও পাঠিয়েছেন গেইল। ওদিকে অপর মারকুটে সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবসও ভিডিও বার্তায় বিপিএলের এই আসরে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। না, সাবেক এই দক্ষিণ আফ্রিকান তারকার অংশগ্রহণ নিয়ে কোনো নাটক হয়নি। কারণ সিলেট থান্ডার্সের কোচ হিসেবেই আগেই নিশ্চিত করা হয়েছে গিবসকে।

ভিডিও বার্তায় গিবস বাংলাদেশের সমর্থকদের বলেছেন, ‘সবাইকে অভিবাদন, আমি হার্শেল গিবস। বিপিএল-এর ২০১৯ সালের আসরে সিলেট থান্ডার্সের প্রধান কোচ হতে পেরে খুব রোমাঞ্চিত আমি। জাতির জনকের জন্মশতবর্ষ উদ্যাপনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার। সিলেটিদের সঙ্গে একটা সফল মৌসুম কাটানোর অপেক্ষায় আছি।’ একই ভিডিওতে সিলেট দলের সেøাগান বাংলায় বলেছেন গিবস, ‘আমাদের সমর্থন জানানোর জন্য মাঠে আসবেন, প্রস্তুত থাকবেন ব্যাটে বলে বজ্রপাত দেখার জন্য।’

কাল ফেইসবুকে নিজেদের পেজে ক্যারিবীয় ওপেনারের একটি ভিডিও পোস্ট করেছে চট্টগ্রাম। সেখানে গেইল বলছেন, ‘হ্যালো বাংলাদেশ, ক্রিস গেইল দ্য ইউনিভার্স বস বলছি। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসছি। শিগগির দেখা হবে। বাংলাদেশের জন্য অনেক ভালোবাসা আর শ্রদ্ধা।

গেইল-গিবসের ভিডিও বার্তা

ক্রীড়া প্রতিবেদক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত