উইলিসকে নিয়ে কপিলের স্মৃতিচারণ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

রবার্ট জর্জ ডিলান উইলিস মারা গেছেন বুধবার। সত্তর-আশি দশকে গতি দিয়ে প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরাতেন এই ইংলিশ পেসার। তার মৃত্যুর পর স্মৃতিচারণ করতে গিয়ে উইলিসের ভয়ংকর গতির কথা বলেছেন ভারতীয় ফাস্ট বোলার কপিল দেব। উইলিসের বলে আঘাত পাওয়ার ঘটনার কথা স্মরণ করতে গিয়ে কপিল বলেন, ‘আশির দশকের শুরুতে ইংল্যান্ডে একটা টেস্ট ম্যাচে ব্যাট করছিলাম। বোলার বব। হঠাৎ একটা শর্ট বল ছুটে এলো। বলটা আমার কানে এসে লাগে। জীবনে ওই একবারই বল আমার গায়ে লেগেছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত