মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

নগরীর সল্টগোলা এলাকায় একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিাবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন– ওসমান গনি (৩৫), নুর আলম (৩৫), এনায়েত (৩০), রাজীব দাশ (৩৫), নোমান (২৫), রিফাত (২৪) ও রাকিব (১৮)।

জানা যায়, ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের সল্টগোলাস্থ মেরিন ওয়ার্কশপের বাইরে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক মো. রফিক জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত সাতজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে একজন চলে গেছেন। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় রাকিব, ওসমান ও এনায়েতকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা চিকিৎসাধীন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত