বঙ্গোপসাগরে বিশালাকৃতির একটি তিমি মাছ ধরা পড়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর বাংলাবাজার এলাকায় রিদুয়ান নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। গতকাল শুত্রবার সকালে তিমিটি বাংলাবাজার ঘাটে আনা হলে এক নজর দেখতে ভিড় জমান শত শত উৎসুক জনতা।
জেলে রিদুয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদিনের মতো গতকালও আমরা সাগরে জাল ফেলি। জাল টানতে গিয়ে দেখি তিমিটি আটকে গেছে। বিশালাকৃতির এই তিমি মাছ দেখে আমি অবাক হয়ে যাই। জালে আটকা পড়লেও নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় তিমিটি উদ্ধার করতে হয়েছে। তিমিটি বিরল প্রজাতির বলে ধারণা করছেন স্থানীয় জেলেরা। মাছটির দৈর্ঘ্য ১৫ হাত। ওজন ২০ মণ ছাড়াবে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি ‘হাঙর প্রজাতির’। এটি ‘টাইগার হাঙর’ নামে পরিচিত। বিশেষ প্রজাতির এ তিমি আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়।
