গর্ভবতী স্ত্রী দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত। স্বামী তাকে বসতে দিতে চেয়ার খুঁজে হয়রান। কোথাও না পেয়ে নিজেই হয়ে গেলেন ‘মানব-চেয়ার’!
হৃদয় জিতে নেওয়া এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাউথ চীনা মর্নিং পোস্টে বলা হয়েছে, ওই দম্পতি সিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে যান।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, চিকিৎসকের রুমের বাইরে দাঁড়িয়ে ছিলেন হবু বাবা-মা। তাদের ঠিক পেছনে অনেকেই বসে বসে মোবাইলে মগ্ন। কিন্তু কেউ সিট ছেড়ে দেননি!
চীনা সংবাদমাধ্যমটিতে দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি। ভিডিওটি নেওয়া হয়েছে হাসপাতালের সিসি ক্যামেরার আর্কাইভ থেকে।
