ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ ও আইসিসি বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এই সম্মেলন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আইসিসি বাংলাদেশ, ইউএনএসকাপ, টিএফপি এবং লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। বিভিন্ন দেশের চার শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।
গতকাল শনিবার মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসাবাণিজ্য প্রসারে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআই প্রেসিডেন্ট উসামা তাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
