সমাপ্ত অর্থবছরের জন্য এমজেএল বাংলাদেশ লিমিটেড ঘোষিত লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। গত বৃহস্পতিবার কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানি সমাপ্ত হিসাব বছরের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০১৮-১৯ হিসাব বছর কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৪ পয়সা।
প্রথম প্রান্তিকে সমন্বতিভাবে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা। এ সময় শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ১৯ পয়সা।
এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
এছাড়া কোম্পানির অন্যান্য পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, গিয়াস উদ্দীন আনসারিসহ স্বতন্ত্র পরিচালক কিউ এম শরিফুল আলা। এ সময় কোম্পানির সিইও, সিএফও, সেক্রেটারি এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
