মাজার জিয়ারত করতে এসে তরুণী ধর্ষণের শিকার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ এএম

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদের (রা.) মাজারে জিয়ারত করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২৫)। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে মামলা হলে দুপুরে রাজু আহম্মদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন বলে জানা গেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই তরুণী। শুক্রবার রাতে খড়মপুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে আখাউড়ায়

আসার সময় ট্রেনে রাজুর সঙ্গে পরিচয় হয় তার। আখাউড়া স্টেশনে নেমে রাতে সঠিকভাবে খড়মপুর যাওয়ার রাস্তা চিনতে পারছিলেন না ওই তরুণী। এ সময় রাজু ওই তরুণীকে বলেন, ‘আমার কাছে ভালো পীর ও কবিরাজ আছে।’ তাকে দক্ষিণ ইউনিয়নের মোশাররফ মিয়ার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই তরুণী আখাউড়া থানায় ধর্ষণ মামলা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, শনিবার দুপুরে দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত