ক্যাসপারস্কি'র নতুন সংস্করণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৭ পিএম

সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে হোম ইউজারদের জন্য বাংলাদেশের বাজারে সর্বাধিক প্রযুক্তিসম্পন্ন নতুন সংস্করণ ২০২০ এনেছে সাইবার সিকিউরিটি জায়ান্ট ক্যাসপারস্কি। 

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে ক্যাসপারস্কির সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবস্ককর খাড়াদে বলেন, 'ক্যাসপারস্কি সবসময় নতুন নতুন উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক থ্রেট মোকাবেলায় নেতৃত্ব প্রদানে বিশ্বাস করে। আর তারই ধারাবাহিকতায় ক্যাস্পারস্কির নতুন সংস্করণ ২০২০’।
তিনি বলেন, ‘আমরা সবসময় বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করি।’
সংক্ষিপ্ত বক্তব্যে স্মার্ট টেকনোলজিস ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এস মহিবুল হাসান বলেন, 'নিরাপদ সাইবার বিশ্ব গড়তে ক্যাসপারস্কির সাথে আমরা হাতে হাত রেখে কাজ করে যেতে চাই এবং বাংলাদেশে সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আমরা এক বছরের কিছু বেশি সময় ধরে ক্যাসপারস্কি পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছি'।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ক্যাসপারস্কির নতুন সংস্করণে ফাস্টার স্পিড, এনহান্সড সিকিউরিটি, সুপিরিয়র পারফরম্যান্স, ডার্ক মুড, সেফ কিউট এবং পাসওয়ার্ড ম্যানেজার এর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত