থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাজকর্ম তদারকি করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঞ্চল্যকর মামলাগুলো নিবিড় তদারকি করতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাজকর্ম তদারকি করতে হবে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে।
সভায় সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন। ছিলেন পুলিশ অ্যাকাডেমি সারদার প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমান, র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) মইনুর রহমান চৌধুরী, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আবুল কাশেম, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি আবদুস সালাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টিঅ্যান্ডআইএমর অতিরিক্ত আইজি ইকবাল বাহার, এপিবিএনর অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, অতিরিক্ত আইজিপি (এফঅ্যান্ডডি) শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান প্রমুখ।
আইজিপি বলেন, থানাকে জনগণের আস্থায় আনার লক্ষে¨ আমরা কাজ করছি। থানায় আসা জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। পুলিশের কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, পুলিশ সম্পর্কে জনগণের মাঝে ইতিবাচক ধারণা তৈরিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। ওসিদের কাজকর্ম মনিটরিং করতে হবে। কোনো ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যেতে হবে। পদোন্নতিপªাপ্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের থানাগুলোতে আসা-যাওয়া করতে হবে।
পুলিশ প্রধান বলেন, বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ অন্যান্য ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জঙ্গিদের কার্যক্রম এবং তাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে।
সভায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান গত ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। সভায় অপহরণ, খুন, ডাকাতি, ছিনতাই, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য, চোরাচালান দ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরি, রাজনৈতিক সহিংসতা, অপমৃত্যু, পুলিশ আক্রান্ত মামলা, পরোয়ানা তামিলসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন ওয়েবসাইট ও অ্যাপ ওহভড়ৎস অঞট উদ্বোধন এবং বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।
