আমরা বঙ্গবন্ধুর সমালোচনা করব না : জি এম কাদের

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৫ এএম

জাতীয় পার্টি (জাপা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে কোনো সমালোচনা করবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়েছি। পিতার ভুলত্রুটি থাকতে পারে, তার সমালোচনা করতে পারি না। আমরা বঙ্গবন্ধুর বিষয়ে কোনো সমালোচনা করব না।’ গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে জাতীয় কৃষক পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষক পার্টির নেতৃত্বে ফের টেপা ও লিয়াকত : জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপাকে আগামী দুই বছরের জন্য ফের সংগঠনটির সভাপতি করা হয়েছে। অন্যদিকে এই সময়ের জন্য সাধারণ সম্পাদক হয়েছেন পদটিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করা এবিএম লিয়াকত হোসেন চাকলাদার। গতকাল সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে তাদের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কমিটি ঘোষণা করে তিনি বলেন, এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। একই সঙ্গে জেলা-উপজেলা পর্যায়ে যেখানে কমিটি নেই, সেটিও তারা করে দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত