৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষিত হয়েছে গত সোমবার। তালিকায় এগিয়ে আছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ৬টি ও ৫টি করে মনোনয়ন নিয়ে এগিয়ে আছে যথাক্রমে ‘ম্যারেজ স্টোরি’ ও ‘দ্য আইরিশম্যান’। এ ছাড়া ৪টি করে মনোনয়ন নিয়ে টেলিভিশন বিভাগে এগিয়ে আছে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ‘আনবিলিভেবল’। এইচবিওর ‘চেরনোবিল’ও পেয়েছে এই পরিমাণ মনোনয়ন। আজীবন সম্মাননা পাচ্ছেন টম হ্যাঙ্কস। আগেরবারের মতো এই আসরেও কোনো নারী পরিচালক মনোনয়ন পাননি। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই আসর বসবে আগামী বছরের ৫ জানুয়ারি। সঞ্চালনা করবেন রিকি গ্রেভাইস।
প্রধান শাখাগুলোর মনোনয়ন
টিভি সিরিজ
সেরা মিউজিক্যাল বা কমেডি : ব্যারি, ফ্লিব্যাগ, দ্য কমিনস্কি মেথড, দ্য মাভেলাস মিসেস মেইসেল ও দ্য পলিটিশিয়ান।
সেরা অভিনেতা : মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড), বিল হার্ডার (ব্যারি), বেন প্লাট (দ্য পলিটিশিয়ান), পল রুড (লিভিং উইথ ইউরসেলফ) ও রামি ইউসেফ (রামি)।
সেরা অভিনেত্রী : মিউজিক্যাল বা কমেডি– ক্রিস্টিনা অ্যাপলগেট (ডেড টু মি), র্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), ক্রিস্টেন ডানস্ট (অন বিকামিং আ গড ইন সেন্ট্রাল ফ্লোরিডা), নাতাশা লিওনি (রাশিয়ান ডল) ও ফোবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)।
সেরা ড্রামা : বিগ লিটল লাইস, দ্য ক্রাউন, কিলিং ইভ, দ্য মর্নিং শো ও সাকসেশন।
সেরা অভিনেতা : ব্রায়ান কক্স (সাকসেশন), কিট হ্যারিংটন (গেম অব থ্রোনস ), রামি মালিক (মিস্টার রোবট), টবিয়াস মেনজিস (দ্য ক্রাউন) ও বিলি পোর্টার (পোজ)।
সেরা অভিনেত্রী : জেনিফার অ্যানিস্টন (দ্য মর্নিং শো), অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন), জুডি কোমার (কিলিং ইভ), নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস) ও রিস উইদারস্পুন (বিগ লিটল লাইস)।
সেরা লিমিটেড সিরিজ : ক্যাচ-২২, চেরনোবিল, ফোসে/ভার্ডেন, দ্য লাউডেস্ট ভয়েস ও আনবিলিভেবল।
সেরা অভিনেতা : ক্রিস্টোফার অ্যাবট (ক্যাট-২২), শাসা ব্যারন কোহেন (দ্য স্পাই), রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস), জারেড হ্যারিস (চেরনোবিল) ও স্যাম রকওয়েল (ফোসে/ভার্ডেন)।
সেরা অভিনেত্রী : ক্যাইটলিন ডেভার (আনবিলিভেবল), জই কিং (দ্য অ্যাক্ট), হেলেন মিরেন (ক্যাথেরিন দ্য গ্রেট) ও মিচেল উইলিয়ামস (ফোসে/ভার্ডেন)।
চলচ্চিত্র
সেরা পরিচালক : বং ঝুন-হো (প্যারাসাইট), স্যাম মেনডেস (১৯১৭), টড ফিলিপস (জোকার), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান) ও কুয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)।
সেরা মিউজিক্যাল বা কমেডি : ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, জোজো র্যাবিট, নাইভস আউট, রকেটম্যান ও ডোলেমাইট ইন মাই নেম।
সেরা অভিনেতা : ডেনিয়েল ক্রেইগ (নাইভস আউট), রোমান গ্রিফিন ডাভিস (জোজো র্যাবিট), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), ট্যারন এগারটন (রকেটম্যান) ও এডি মারফি (ডোলেমাইট ইজ মাই নেম)।
সেরা অভিনেত্রী : ওয়াকাফিনা (দ্য ফেয়ারওয়েল), আনা ডেল আরমাস (নাইভস আউট), কেট ব্ল্যাঙ্কচেট (হোয়ার উড ইউ গো, বার্নাডেট), বিনি ফেল্ডস্টাইন (বুকস্মার্ট) ও এমা থম্পসন (লেট নাইট)।
সেরা ড্রামা : দ্য আইরিশম্যান, ম্যারেজ স্টোরি, ১৯১৭, জোকার ও দ্য টু পোপস।
সেরা অভিনেতা : ক্রিশ্চিয়ান বেইল (ফোর্ড ভার্সেস ফেরারি), অ্যান্টনিও ব্যানডারাস (পেইন অ্যান্ড গেস্নারি), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), হোয়াকিন ফনিক্স (জোকার) ও জোনাথন প্রাইস (দ্য টু পোপস)।
সেরা অভিনেত্রী : সিন্থিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সাওরেস রোনান (লিটল উইম্যান), চার্লিজ থেরন (বম্বশেল) ও রেনে জেলওয়েগার (জুডি)।
সেরা বিদেশি ভাষার সিনেমা : দ্য ফেয়ারওয়েল, পেইন অ্যান্ড গেস্নারি, পোট্রেয়েট অব আ লেডি অন ফায়ার, প্যারাসাইট ও লা মিজারেবল।
সেরা চলচ্চিত্র-অ্যানিমেশন : ফ্রোজেন টু, হাউ টু ট্রেইন ইয়ুর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড, মিসিং লিঙ্ক, টয় স্টোরি ফোর ও লায়ন কিং।
