'পুকুর চুরি': মৎস্য কর্মকর্তা ও ঠিকাদার আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৪ পিএম

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের করা মামলায় দিনাজপুর জেলা মৎস্য অফিসের উপসহকারি প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম এবং ঠিকাদার মো. আফসার আলীকে আটক করেছে দুদক।

তাদের দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে দুদক দুই আসামিকে আটক করেছে বলে জানা যায়।

দুদক সূত্রে জানা যায়, জেলা মৎস্য অফিসের উপসহকারী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম, ঠিকাদার মো. আফসার আলী মৎস্যবীজ উৎপাদন খামার, পুলহাট দিনাজপুরের ৪টি পুকুর পুনঃখনন বাবদ ৭ লাখ ৫৯ হাজার ৮৪৫ টাকা, সীমানা প্রাচীর পুনঃনির্মাণ বাবদ ৭৯ হাজার ৯২৫ টাকা এবং চারটি পুকুর পুনঃখনন বাবদ উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি বাবদ ৭ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকাসহ পরস্পর যোগসাজশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ৭২১ টাকা ক্ষমতার অপব্যবহারপূর্বক আত্মসাৎ করায় তাদের আটক করা হয়েছে।

দুদকের করা একই মামলায় খামার ব্যবস্থাপক মো. ফয়জার রহমান এবং মেসার্স দ্বীপ এন্টারপ্রাইজের দিলরুবা আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলা জানায় দুদক।

তাদের ধরতে প্রক্রিয়া চলছে বলে জানান দুদক কর্মকর্তারা।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান আটকের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত