তৃণমূল মানুষের কাছে জবাবদিহি নিশ্চিত করার লক্ষে¨ পাবনার আটঘরিয়ায় অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি উপজেলা পরিষদ শীর্ষক অনুষ্ঠান। গতকাল বুধবার দুপুরে আটঘরিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম মুখোমুখি হন জনতার।
চেয়ারম্যান এক সপ্তাহ ধরে গোপন বাক্স, ফেইসবুক ও সরাসরি জনতার অভিযোগ গ্রহণ করেন এবং জবাব দেন। উপজেলা চেয়ারম্যান আরও জানান, প্রতি ছয় মাস অন্তর জনতার মুখোমুখি হবেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোয়ারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাস্সুম প্রমুখ।
