বরগুনার শুভসন্ধ্যা সৈকতে জোছনা উৎসব আজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ পিএম

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জোছনা উৎসব। বরগুনা জেলা প্রশাসক পঞ্চমবারের মতো এই জোছনা উৎসবের আয়োজন করেছেন।

বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বরের মোহনায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সিœগ্ধ বেলাভূমিতে জেগে ওঠা চরের নাম রাখা হয়েছে ‘শুভসন্ধ্যা’।

এ বিষয়ে গতকাল বুধবার বিকেল ৪টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জোছনা উৎসবের উদ্বোধন করবেন বরগুনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অনুষ্ঠানে অংশ নেবেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। দিনব্যাপী উৎসবে থাকছে বরগুনার ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রসৈকতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, প্রদীপ প্রজ¦ালন, শীতবস্ত্র বিতরণ, ফানুস ওড়ানো, জাদু প্রদর্শনী, পুতুলনাচ, বউচি, হা-ডz-ডz, পুঁথি পাঠ, ঘুড়ি ওড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত