সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পেশিশক্তি দেখাল ভারত। তাতে একের পর এক রেকর্ড হয়ে গেল। দিন শেষে ম্যাচটি ৬৭ রানে জিতে সিরিজও জিতে নিল ভারত। ২-১ এ সিরিজ জয় নিশ্চিতের দিনে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৪০ তোলে ভারত। জবাবে ৮ উইকেটে ১৭৩ করে উইন্ডিজ। ম্যাচে ছক্কা বৃষ্টি ছোটান রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। তিনজনে মিলে ১৬ ছক্কা মেরেছেন। তাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ গড়ল ভারত। এছাড়া এই ২৪০ টি-টোয়েন্টিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ। এই ফরম্যাটের ক্রিকেটে এই প্রথম এক ইনিংসে তিন ব্যাটসম্যান সত্তরের ওপর রান করেন। রোহিত ৭১, রাহুল ৯১ ও কোহলি ৭০ করেন। কোহলির হাফসেঞ্চুরি এসেছে মাত্র ২১ বলে, যা এই ফরম্যাটে তার দ্রুততম সেঞ্চুরি। এত কিছুর ভিড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার ৪১ ও পোলার্ডের ৬৮ ছাড়া কেউই লড়াই করতে পারেননি। ইন্টারনেট।
×
