অ্যাপে বিমানের টিকিট কিনলে ১০% ছাড়

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ পিএম

মোবাইল অ্যাপ চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই অ্যাপের মাধ্যমে ১০ শতাংশ কম দামে টিকিট কেনা যাবে।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দেশ রূপান্তরকে বলেন, ১৬ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণে ১০ শতাংশ ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এজন্য প্রোমোকোড ‘BIJOY71’ ব্যবহার করতে হবে। অ্যাপ ব্যবহার করে বিমানের সব রুটের টিকিট কেনা যাবে। এ ক্ষেত্রে বিকাশ, রকেট অথবা যেকোনো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা মূল্য পরিশোধ করতে পারবেন। তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস নামের অ্যাপটি গুগল প্লে-স্টোর ও  অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। টিকিট কেনা ছাড়াও যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট, রিফান্ড হেল্পডেস্ক ও টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে অ্যাপের মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত