চট্টগ্রামের আগ্রাবাদে চেম্বার হাউজে গতকাল কমিউনিটি ব্যাংক বাংলাদেশের শাখা উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ, চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. ফেরদৌস আলী চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ সহ-সভাপতি মো. আবদুস সালাম ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
