নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ হাজার ১০ একর জমিতে জাপানি অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নসহ অন্যান্য অবকাঠামোগত কাজ করবে দেশটির সবচেয়ে পুরনো নির্মাণ কোম্পানি টোয়া করপোরেশন। এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৮১ কোটি ৪৫ লাখ টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদন করেছে।
বৈঠক শেষে কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ হাজার ১০ একর জমিতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি। আমরা এখন ভূমি উন্নয়নে কাজ করব। ভূমি উন্নয়ন কাজসহ অন্য অবকাঠামোগত কাজ করবে জাপানের নির্মাণ কোম্পানি টোয়া করপোরেশন।
আড়াইহাজারে জাপানিদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করনে অর্থমন্ত্রী।
