‘পূর্বাচলে হবে কারুপণ্য ডিসপ্লে সেন্টার’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:২২ পিএম

তৃণমূল পর্যায়ের হস্ত ও কারুশিল্পীদের তৈরি পণ্য বাজারে সরবরাহে রাজধানীর পূর্বাচলে একটি স্থায়ী ডিসপ্লে  ন্টোর স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এজন্য পূর্বাচলে বরাদ্দ  নেওয়া জায়গায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রি, প্রদর্শন ও বাজারজাতকরণে সব ধরনের সুবিধা থাকবে। ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প উন্নয়নেও মন্ত্রণালয় উদ্যোক্তাদের সহায়তা দেবে।

শিল্পমন্ত্রী গতকাল গুলশানে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন এবং গুলশান সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সরকার গুণগত শিল্পায়নের লক্ষ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে বিসিক শিল্পনগরী স্থাপন করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তারা শিল্প স্থাপনে এগিয়ে আসতে পারেন। এক্ষেত্রে মন্ত্রণালয় সব ধরনের নীতি-সহায়তা দেবে। বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিতলি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারউইচ,  ফেয়ার গ্রুপের উপদেষ্টা হামিদ আর. চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত