নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সনি র্যাংগস ইলেকট্রনিক্সের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার নিতাইগঞ্জের আবেদীয়া বাহাদুর শাহিয়া সুন্নিয়া মাদ্রাসা ভবনের নিচতলায় প্রতিষ্ঠানটির ৮৯তম শোরুমের উদ্বোধন করেন র্যাংগস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আকতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস বিনাছ হোসেন ও চিফ অপারেটিং অফিসার তানভীর হোসেন। সনি র্যাংগসের সেলস ডেপুটি ম্যানেজার সারোয়ার জাহান চৌধুরী জানান, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর জুড়েই প্রতিষ্ঠানটির প্রতিটি পণ্যে রয়েছে বিশেষ ছাড়।
×
