অবসর ভাঙিয়ে ফেরানো হচ্ছে ডি ভিলিয়ার্সকে!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ পিএম

খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। কোচের দায়িত্ব পেয়েই দলটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন মার্ক বাউচার। এর অংশ হিসেবে অবসরে যাওয়া তারকা এবি ডি ভিলিয়ার্সসহ আরও কিছু ক্রিকেটারকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০১৮ সালের মে মাসে অবসরে চলে যান ডি ভিলিয়ার্স। ইংল্যান্ড বিশ্বকাপের আগে ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলে ফেরার। শেষ পর্যন্ত তা আর হয়নি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ডি ভিলিয়ার্সকে ফেরানোর জোরালো ইঙ্গিতই দিলেন প্রোটিয়া দলের কোচ বাউচার।

“বিশ্বকাপে গেলে আপনি চাইবেন আপনার সেরা খেলোয়াড়টি যেন খেলেন। তাহলে আমি তেমনটি করতে কেন ওর সঙ্গে আলোচনা করবো না?”

শুধু তাই নয়, ডি ভিলিয়ার্স ছাড়া আরও অনেককে ফেরাতে কথা বলবেন বলে জানালেন নবনিযুক্ত কোচ বাউচার. “আমি মাত্রই দায়িত্ব নিলাম। আশা করছি কিছু খেলোয়াড়ের সঙ্গে কথা বলব। দেখব তারা এখন কোথায়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত