‘সিগনেচার লুক বাই সামিয়া’ নামে নতুন একটি বিউটি পার্লারের অভিষেক ঘটেছে। ধানমন্ডির ৫ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে বিদ্যা সিনহা মিমের হাত ধরে পথ চলা শুরু করেছে পার্লারটি।
আন্তর্জাতিক প্রশিক্ষণ ও পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নারী সৌন্দর্য গবেষক সামিয়া রহমান খান এটির পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন। আর উপদেষ্টা হিসেবে কাজ করবেন মিম।
মিম বলেন, ‘পার্লারটিতে বিবাহ থেকে শুরু করে যে কোন জমকালো অনুষ্ঠানের জন্য মেকআপ ও সাজা যাবে। তা ছাড়া আইলাস এক্সটেনশন, নেইলস এক্সটেনশন, বি বি গ্লো লুকসসহ অনেক কিছু সংযোজন করা যাবে। পার্লারটিতে আমি নিজেই এগুলো করিয়েছি। দেখেছি সামিয়া আপু কত নিখুঁতভাবে কাজগুলো করেন। এমন একটি প্রতিষ্ঠানের পাশে থাকতে পেরে খুশি লাগছে।’
