বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রতিবারের মতো প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ- এই দুই দলে ভাগ হয়ে এদিন মাঠে নেমেছিলেন সাবেক ক্রিকেটাররা। ছবিতে দেখে নেওয়া যাক মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানদের বিজয় দিবস উদ্যাপন-

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শহীদ জুয়েল একাদশ। ৪ উইকেটে ১৬২ রানের পুঁজি গড়ে দলটি। জবাবে রফিক তাণ্ডবে ১৮.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শহীদ মুশতাক একাদশ।

মোহাম্মদ রফিক ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন। ৮ চার ও ৫ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। হয়েছেন ম্যাচ সেরা।

রফিকের সঙ্গে হেসেছে দেশের পক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপির ব্যাট। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন তিনি।

এর আগে শহীদ জুয়েল একাদশের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন এহসানুল হক সিজান। অন্যদের মধ্যে সজল চৌধুরী অপরাজিত ৪৬, শাহরিয়ার হোসেন ৩২ রান করেন।

পাঁচ নম্বরে নেমে মিনহাজুল আবেদিন নান্নু ১৬, ওপেনিংয়ে নাইমুর রহমান দুর্জয় ৫ ও ছয় নম্বরে খেলতে নেমে খালেদ মাহমুদ সুজন ৩ রান করে।
