ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে প্রবেশের পর নারীসহ আরও চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ভোরে উপজেলার জুলুলী এলাকার মগদাসপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক নারী নিজেকে ভারতের নাগরিক ও অন্যরা বাংলাদেশি বলে দাবি করেন। এ নিয়ে মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর গত নভেম্বর মাস থেকে গতকাল পর্যন্ত ৪৬ দিনে বিজিবির হাতে ৪২৫ জন আটক হলো। খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদে জুলুলী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে মগদাসপুর মাঠ থেকে চারজনকে আটক করে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম দেশ রূপান্তরকে বলেন, পাসপোর্ট অধ্যাদেশে মামলার পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।
×
