আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজা’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

সম্প্রতি শুটিং শেষ হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজা’র। খুব শিগগিরই নববার্তা ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হবে। গ্রামীণ এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বিশ্বাসঘাতকতা ও ভালোবাসার অবমূল্যায়নের বিভিন্ন খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। শিক্ষণীয় এমন গল্পটি ইতিমধ্যেই পূবাইলে শুটিং সম্পন্ন করা হয়েছে। 'সাজা' গল্পটি লিখেছেন পরিচালক রিয়েল তন্ময় নিজেই।

‘সাজা’ নিয়ে পরিচালক রিয়েল তন্ময় বলেন, ‘গল্পটি অসাধারণ একটি গল্প। আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার জীবনেরই গল্প নিয়ে নির্মিত হয়েছে বলা যেতে পারে। এই চলচ্চিত্রে দর্শক তাদের পেছনে ফেলে আসা রোমাঞ্চকর এক অতীত কে দেখতে পারবে। বেশি কিছু বলতে চাই না। দর্শকদের উদ্দ্যেশ্যে এটাই বলব ভালো একটি কাজ আপনাদের উপহার দেয়ার চেষ্টা করেছি। এই গল্পে শিক্ষণীয় কিছু রাখার চেষ্টা করেছি। আশা করি অবশ্যই চলচ্চিত্রটি সবার ভালো লাগবে। আমি সাজা নিয়ে অনেক আশাবাদী।’

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা  করেছেন  মো. জাকির হোসেন। ‘সাজা’ নিয়ে প্রযোজক বলেন ‘গল্পটি অনেক সুন্দর। সবার হৃদয়ে জায়গা করে নিবে এই সাজা। গল্পটি ভালো লেগেছে আমার কাছে। আমি মনে করেছি এটা দর্শকদের সামনে নিয়ে আসা উচিত। আমি সব সময় চাই আমার কাজের মাধ্যমে সমাজের ভালো হোক। আমি নাটকের মাধ্যমে দেশের মানুষের উপকার হয় এমন শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে কাজ করতে ভালোবাসি। সাজা এমনই এক গল্প। এটা আপনার আমার সবার কৈশোর জীবনের সঙ্গে কিছুটা মিলে যাবে। অনেক ভালো একটি কাজ হয়েছে। সবাই দেখবেন আশা করি ভালো লাগবে।’

দুলালের চিত্রগ্রহণে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ সরকার, জান্নাত রোজ, সুমন খান সানি, শাকিব, মিষ্টি তানিয়া, মুনিয়া প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনায়েত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত