রেনেটার সঙ্গে একীভূত হচ্ছে রেনেটা অনকোলজি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৮ এএম

রেনেটা লিমিটেডের সঙ্গে একীভূত হতে উচ্চ আদালতের অনুমতি পেয়েছে কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রেনেটা অনকোলজি লিমিটেড। এ নিয়ে কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করেছে বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী, আগামী ২  ফেব্রম্নয়ারি মিরপুর-৭-এ রেনেটার এ ইজিএম অনুষ্ঠিত হবে। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী এ একীভূত করা হচ্ছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি।

জানা গেছে, নিট সম্পদমূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি একীভূত হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি।

রেনেটা অনকোলজির প্রতিটি শেয়ারের বিপরীতে রেনেটার দশমিক শূন্য ২টি শেয়ার পাবেন রেনেটা অনকোলজির  শেয়ারহোল্ডাররা। অর্থাৎ রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা প্রতি ১০০ শেয়ারে রেনেটার দুটি শেয়ার পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত