মহেশপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্র এলাকায় এ ঘটনার পর ১টি শাটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি রামদা, ১টি কুড়াল ও ১টি করাত উদ্ধার করা হয়। নিহত খোকন হোসেন (৩৫) ডাকাত ছিলেন। তিনি উপজেলা গাগুসা গ্রামের আবদুল হামিদের ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম দেশ রূপান্তরকে জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃ…ষ্ণচন্দ্র এলাকায় গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত