ভালোবাসা দিবসে ঢাকা-কলকাতার ‘পাঁচফোড়ন’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে ‘পাঁচফোড়ন’ শিরোনামের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ। তিনটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা ও বাংলাদেশ থেকে আছেন দুজন।

বাংলাদেশ থেকে আছেন নূরুল আলম আতিক ও গিয়াস উদ্দিন সেলিম।

আতিকের নির্মিত চলচ্চিত্রের নাম ‘ডোনার’। গল্প-চিত্রনাট্যও তার। ১২ থেকে ১৪ ডিসেম্বর ময়মনসিংহ এসকে ও লিবার্টি হাসপাতালে এবং গৌরীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, অর্চিতা স্পর্শিয়া, ইয়াশ রোহানসহ অনেকে।

ভালোবাসা দিবস কেন্দ্রিক নির্মাণ হলেও গল্পটা সচরাচর প্রচারিত ভালোবাসার গল্পের মতো নয়। গল্প বলায় ও নির্মাণে নূরুল আলম আতিককেই খুঁজে পাওয়া যাবে।

অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিমের চলচ্চিত্রটি নিয়ে এখনো জানানো হয়নি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো সামনের ভালোবাসা দিবসে কলকাতার হৈচৈ অনলাইন প্লাটফর্মে প্রচারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত