ঢাকা কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর ‘বিজয় স্পোর্টিং ক্লাব’ কর্তৃক আয়োজিত আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সৎ দক্ষ এবং দেশ প্রেমিক নাগরিক, প্রতিভাবান খেলোয়াড় ও স্মার্টফোন আসক্ত বিপথগামী তরুণদের খেলাধুলায় উজ্জীবিত করার উদ্দেশ্যে মহান বিজয় দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডি আবাহনী মাঠে এক জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
হাসিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান আল মারুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শান্ত।
খেলায় সিটি একাদশ বনাম ল্যাবরেটরিয়ান একাদশের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এ সময় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আল মারুফ বলেন, ‘শুধু কোনো বিশেষ দিবসে নয় সারা বছরই ক্রীড়াকে চর্চা করতে হবে, সৎ দক্ষ এবং দেশ প্রেমিক নাগরিক হওয়ার জন্য খেলাধুলা জরুরি, খেলাধুলা মাদকসহ সকল নেশা থেকে বাঁচিয়ে শরীর সুস্থ রাখে।
