দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৩ সাল চুক্তি করতে চায় বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।
বড় দিনের ছুটি নিয়ে মেসি এখন আর্জেন্টিনায়। রোসারিওতে আগামী সপ্তাহে তারকা এই ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আলোচনায় বসতে পারেন বলে জানা গেছে।
মেসি সম্প্রতি জানিয়েছেন, বার্সেলোনায় আজীবন থাকতে তাতে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ক্লাবটির সঙ্গে এমন চুক্তিতে যেতে চান না ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে বার্সেলোনা সভাপতি বার্তোমেউ আশ্বস্ত করে জানিয়েছেন, মেসি ক্লাবটিতে থাকবেন। সেটা হতে পারে আরও পাঁচ বছর।
বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২১ সাল পর্যন্ত।
