আরামবাগের বিপক্ষে পুলিশের জয়

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৭:২৪ পিএম

ফেডারেশন কাপ ফুটবলে পুলিশ এফসির শুরুটা ছিল বাজে। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরেছিল ০-৪ গোলে। তবে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে সার্ভিসেস দলটি। আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে ৩-১ গোলের বড় ব্যবধানে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটিতে প্রথমার্ধে এক গোল আদায়ের পর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে পুলিশ এফসি। আরামবাগ একমাত্র গোলটি পেয়েছে আত্মঘাতী থেকে।

ম্যাচে ৩২ মিনিটে সিডনি রিভেরা পুলিশকে এগিয়ে দেন। ৮২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন তিনি। যোগ করা সময়ে তৃতীয় ও শেষ গোলটি করেন লুকা।

এর আগে ৮৮ মিনিটে অবশ্য আত্মঘাতী গোল থেকে ব্যবধান কমিয়েছিল আরামবাগ। পুলিশের আইদের মামবেতালিয়েভের পায়ে লেগে বলটি জালে জড়ায়।

২ ম্যাচে একটি করে জয় ও হারে মোট ৩ পয়েন্ট পুলিশ এফসির। এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট সমান ৩।

মঙ্গলবার এক ম্যাচের একটিতেই হারা আরামবাগের মুখোমুখি হবে আবাহনী। সেই ম্যাচেই নিশ্চিত হবে এই গ্রুপ থেকে কোন দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত