বাংলা দ্বিতীয় পত্র‘সমাস’
শিক্ষকের নাম : আবু আফজাল
১। সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক শব্দযোগে কোন সমাস সাধিত হয়?
উত্তর : দ্বন্দ্ব
২। বিকেল, সকাল, বিদেশ, বেসুর কোন সমাস?
উত্তর : কর্মধারয়
৩। ‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ?
উত্তর : ব্যাধিকরণ বহুব্রীহি
৪। সামীপ্য, বীপ্সা, পর্যন্ত অর্থে কোন সমাস হয়?
উত্তর : অব্যয়ীভাব
৫। ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন প্রকারের বহুব্রীহি সমাস হয়?
উত্তর : ব্যতিহার
৬। ‘নরাধম’ কোন সমাস?
উত্তর : কর্মধারয়
৭। বহুব্রীহি সমাসে ‘জায়া’ শব্দের স্থলে কী হয়?
উত্তর : জানি
৮। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে
কৃৎ-প্রত্যয় যুক্ত হয় তাকে কোন পদ বলে?
উত্তর : উপ-পদ
৯। মাছিমারা, ছারপোকা, পাতাছেঁড়া, বোঁটাখসা, গৃহস্থ, সত্যবাদী কোন সমাস?
উত্তর : ব্যাধিকরণ বহুব্রীহি
১০। দ্বিগুণ সমাসের সমস্তপদটি কোন প্রকারের পদ হয়?
উত্তর : বিশেষ্য
১১। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমস্তপদের শেষে যুক্ত হয় নিচের কোনটি?
উত্তর : ঈ
১২। কালের কোনো অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্বপদে বসে কোন সমাসে?
উত্তর : তৎপুরুষ
১৩। ‘অন্তরীপ’-এর সঠিক ব্যাস বাক্য-
উত্তর : অন্তর্গত অপ যার
১৪। কর্মধারায় সমাসে বিশেষণবাচক ‘মহান’ থাকলে কী হয়?
উত্তর : মহা
১৫। ‘গায়েহলুদ’ কোন সমাসের উদাহরণ
উত্তর : বহুব্রীহি
১৬। ‘ ঈষৎ রক্তিম=আরক্তিম’ এটি কোন সমাসের উদাহরণ?
উত্তর : অব্যয়ীভাব
১৭। ‘নির্ভাবনা’-এর ঠিক ব্যাসবাক্য-
উত্তর : ভাবনার অভাব
১৮। উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলে কোন সমাস হয়?
উত্তর : তৃতীয়া তৎপুরুষ
১৯। তৎপুরুষ সমাস কত প্রকার?
উত্তর : ৯ প্রকার
২০। যেসব শব্দ মিলে সমাস হয় তাদের কী বলে?
উত্তর : সমস্যমান পদ
