নিজেদের অপারেটিং সিস্টেম (ওএস) আনতে কাজ করছে ফেইসবুক। ‘ফেইসবুক ওএস’ নামে নিজস্ব অপারেটিং সিস্টেম উন্নয়ন করছে তারা। খবর বিজনেস ইনসাইডার। সামাজিক যোগাযোগমাধ্যমটি প্রাথমিকভাবে তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে নিজস্ব অপারেটিং সিস্টেম। এর মধ্য দিয়ে গুগল ও অ্যান্ড্রয়েডের ওপর নিজেদের নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে ফেইসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাও অক্ষুণ থাকবে। ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট (হার্ডওয়্যার) অ্যান্ড্রু বসওর্থ বলেন, পরবর্তী প্রজন্মের কথা ভেবে নতুন কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গুগলের অ্যান্ড্রয়েডের ওপর ফেইসবুকের নির্ভরশীলতা কমবে। তবে ফেইসবুক অ্যাপ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থাকবে। ফেইসবুকের অপারেটিং সিস্টেম জেনারেল ম্যানেজার মার্ক লুকোভস্কির নেতৃত্বে ওএসটি উন্নয়ন করা হচ্ছে। তিনি এর আগে ১৯৯০ সালে উইন্ডোজ এনটির কো-অথর ছিলেন। এরপর তিনি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে কয়েক বছর গুগলে, ভিএমওয়্যারে কাজ করেছেন।
×
