এল আর গ্লোবালকে দুই মিউচুয়াল ফান্ড থেকে অপসারণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের পদ থেকে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে অপসারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ওই দুই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এল আর গ্লোবালের পরিবর্তে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগে অনুমোদন দিয়েছে এসইসি। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর ৩২ বিধি অনুযায়ী গ্রীন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারীর লিখিত মতামত ও ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) আবেদনের পরিপ্রেড়্গিতে নতুন সম্পদ ব্যবস্থাপক নিয়োগের বিষয়টিতে অনুমোদন দেয় এসইসি। ৮ ডিসেম্বর সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগে স্থগিতের পর বেশির ভাগ ইউনিটধারীর মতামতে সম্মতি দেয় এসইসি।

মিউচুয়াল ফান্ড বিধিমালার ৩১(খ) ধারা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ ইউনিটধারী চাইলে কোনো কারণ ছাড়াই সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করতে পারে ট্রাস্টি।

অপসারণের পরবর্তী পদক্ষেপ হচ্ছে দুই মিউচুয়াল ফান্ডের সম্পদ অধিগ্রহণ ও নিরীক্ষা করা। তবে দুই মিউচুয়াল ফান্ড থেকে এল আর গ্লোবালকে অপসারণ করা হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে তহবিল কত দিনের মধ্যে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিকিউরিটিজ আইনে সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া নেই। যদিও ওই দুই ফান্ড থেকে কোনো লেনদেন যাতে করতে না পারে, সে জন্য স্টক এক্সচেঞ্জ ও কাস্টোডিয়ানকে চিঠি দিবে এসইসি।

এদিকে গ্রীন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের প্রাতিষ্ঠানিক ইউনিটধারীরা জানিয়েছেন, ইতিমধ্যেই গ্রীন ডেল্টা ও ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের নামে থাকা বিভিন্ন ব্যাংকের এফডিআর থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করেছে এল আর। এর মধ্যে গতকালই ১০ কোটি টাকা উত্তোলন করেছে। এই টাকা দিয়ে এল আর কী করছে, তা জানা যায়নি। ইউনিটহোল্ডাররা আশঙ্কা করছেন, ওই টাকা লোকসানি অথবা এমন কোনো খাতে বিনিয়োগ করা হতে পারে, যাতে দীর্ঘ সময়ের জন্য তা আটকে যায়।

এ বিষয়ে ট্রাস্টি প্রতিষ্ঠান বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আমরা এসইসির চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই এল আর গ্লোবালকে দুই মিউচুয়াল ফান্ডের সম্পদ স্থানান্তরের জন্য চিঠি দেব। এ ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সময়সীমা না থাকলেও সম্পদ স্থনান্তরের জন্য ৭ থেকে ১০ দিন সময় দেওয়া হতে পারে। কোনো লেনদেনে যাতে ওই তহবিল ব্যবহার না করতে পারে, সে জন্য এসইসির সাপোর্ট প্রয়োজন হবে। এল আর গ্লোবাল থেকে সম্পদ অধিগ্রহণের পর তা নিরীক্ষা করা হবে।  

গত আগস্টে এল গ্লোবাল পরিচালিত বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালে উন্নীত করা হয়। তবে ফান্ড ব্যবস্থাপনায় অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর ডিবিএইচ প্রথম ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তাসহ দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারী ট্রাস্টি বিজিআইসিকে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের চিঠি দেয়। ট্রাস্টি প্রক্রিয়াটি শুরুর করার মধ্যেই গ্রীন ডেল্টা ও ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন কিংবা অপসারণ করা না হয়, সে জন্য নিম্ন আদালতে মামলা করে এল আর গেস্নাবাল।

নিম্ন আদালত এই মামলায় কারণ দর্শানোর নোটিস দিলেও সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে কোনো অন্তর্বর্তী আদেশ কিংবা স্থগিতাদেশ দেয়নি। এর বিরুদ্ধে এল আর গ্লোবাল আপিল করলে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দেয় উচ্চ আদালত। এই আদেশের বিরুদ্ধে এসইসি ও প্রাতিষ্ঠানিক  ইউনিটধারীরা আপিল করলে চেম্বার জজ হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন, যা ৮ ডিসেম্বর আপিল বিভাগ বহাল রাখে। নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

ফলে এ সময়ের মধ্যে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে কোনো বাধা না থাকায় গতকাল এসইসি ওই দুই মিউচুয়াল ফান্ড থেকে এল আর গ্লোবালকে অপসারণ করে। 

সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যেই এল আর গেস্নাবাল তাদের ব্যবস্থাপনাধীন বিভিন্ন মিউচুয়াল ফান্ড থেকে বিধিবহিভূতভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করে বিডি নিউজ ২৪ ডটকম নামের একটি প্রাইভেট কোম্পানিতে। অথচ এ কোম্পানি তিন বছরের মধ্যে দুই বছরই লোকসানে ছিল। আর সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল মাত্র ১২ লাখ টাকা। এমন কোম্পানির ১০০ টাকার অভিহিত মূল্যের শেয়ার ১২ হাজার ৫০০ টাকায় কিনেছে। এ ক্ষেত্রে প্রতি শেয়ারে ১২ হাজার ৪০০ টাকা প্রিমিয়াম নেওয়া হয়েছে।

বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইনে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা লঙ্ঘন করে এর আগেও এল আর গ্লোবাল কয়েকটি প্রাইভেট কোম্পানিতে বিনিয়োগ করে। যার কারণে ২০১৫ সালে এল গ্লোবালকে ৫০ লাখ টাকা জরিমানা করে এসইসি। এবারও বিধিবহিভূ©ত বিনিয়োগের বিষয়টিতে এল আর গেস্নাবাল বড় ধরনের শািস্তর মুখে পড়তে পারে বলে এসইসি সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা অন্য চার ফান্ডের নিয়ন্ত্রণও হারাতে হতে পারে।

এল আর গেস্নাবাল পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি মেয়াদি মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। চলতি বাজারমূল্যে এসব ফান্ডের সম্পদ মূল্যের পরিমাণ ৮২৬ কোটি টাকা। এর মধ্যে গ্রীন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদের পরিমাণ ২৪৭ কোটি ১৪ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত