চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী (৮২)। গতকাল বাদ মাগরিব তিনি ই‡ন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ২০০১ সালের ১ মার্চ থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মাহমুদুল আমীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক।
মাহমুদুল আমীন চৌধুরী ১৯৩৭ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেন। ১৯৮৭ সালের জানুয়ারিতে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৯ সালের জুনে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১ মার্চ ১১তম প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২০০২ সালের ১৭ জুন এ পদে দায়িত্ব পালন শেষে অবসরে যান তিনি।
