হতাশার ‘রেকর্ডে’ বছর শেষ রিয়ালের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮ এএম

বছর শেষ করার ম্যাচে এক যুগের ইতিহাসের হিসাবে হতাশার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ‘ড্র’ করেছে দলটি। এই নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচ ‘ড্র’ করল তারা। তার মধ্যে দুটিই গোলশূন্য।

গত ১৩ বছরে লিগে এভাবে টানা গোলশূন্য ড্রয়ের ফাঁদে পড়তে হয়নি রিয়ালকে।

নিজেদের মাঠে বদলি হিসেবে নেমে নাচো এবং লুকা জোভিচ দারুণ দুটি সুযোগ নষ্ট করেন পোস্টে মেরে। করিম বেনজেমা হতাশার রাতে হাতছাড়া করেছেন আরও সাতটি!

অ্যাথলেটিক সেইভাবে সুযোগ সৃষ্টি করতে পারেনি। এর ভেতর কেনান কোড্রোর একটি ‘গোল’ বাতিল হয় অফসাইডের কারণে।

অ্যাথলেটিক পয়েন্ট টেবিলে সাত নম্বরে উঠে এসেছে। বার্সেলোনার থেকে দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল দ্বিতীয়।

এর আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর বার্সার বিপক্ষে রিয়াল গোলশূন্য ড্র করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত