বাংলাদেশের শীর্ষস্থানীয় ফটোগ্রাফি প্রতিষ্ঠান আর্টল্যান্ড। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে অনেকের নজর কেড়েছে তারা। ফটোগ্রাফির ওপর বেশ কিছু পুরস্কারও আছে প্রতিষ্ঠানটির।
এবার তারা অর্জন করেছে ইন্টারন্যাশনাল ডব্লিউ পিপি আই অ্যাওয়ার্ড। আর্টল্যান্ড ডাব্লিউ পিপি আই থেকে ওয়েডিং সিনেমাটোগ্রাফির ওপর অর্জন করে এই অ্যাওয়ার্ড।
ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি ওয়েডিং সিনেমাটোগ্রাফির নিয়ে অনেকদিন ধরেই কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। উন্নত মানের ক্যামেরা , সিনেমাটোগ্রাফার,ঝকঝকে এডিট আর আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে আসছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে সিনেমাটোগ্রাফির ইতিহাসে আর্টল্যান্ডের এটি সব থেকে বড় অর্জন।
ডব্লিউ পিপি আই থেকে বেস্ট ফটোগ্রাফির জন্য ডব্লিউ পিপি আই সিলভার অ্যাওয়ার্ড পেয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল জিকো।
তিনি বলেন, এটি তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। এটি আর্টল্যান্ডের জন্য বড় একটি অনুপ্রেরণা, এ অর্জন তাদের দায়িত্বশীলতাকে বাড়িয়ে দিয়েছে। ডাব্লিউ পিপি আই পেশাদার অপেশাদার এবং উদীয়মান ফটোগ্রাফি এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্বের বড় আয়োজন, যেখানে সারা বিশ্বের উপস্থিতির জানান থাকে।
ঢাকা ও চট্টগ্রামের অফিস থেকে একযোগে কাজ করছে এ ফটোগ্রাফি প্রতিষ্ঠানটি।
