চাকরি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : কৃষি প্রকৌশলে অধ্যাপক ১ জন।

বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। বিভিন্ন বিভাগে সহযোগী অধ্যাপক ৩ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ১০ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

বিভিন্ন বিভাগে প্রভাষক ১৪ জন।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের  https://bsmrau. edu. bd ওয়েবসাইটে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

সূত্র : সমকাল, ২২ ডিসেম্বর, পৃষ্ঠা ৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

পদ ও যোগ্যতা : নেটওয়ার্ক টেকনিশিয়ান ১ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ৪ বছরমেয়াদি ডিপ্লোমা। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। আইটির কাজ জানাদের অগ্রাধিকার।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

ফোরম্যান ১ জন। পাওয়ার অথবা অটোমোবাইল বিষয়ে ৪ বছরমেয়াদি ডিপ্লোমা অথবা অটোমোবাইল ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক ১ জন। স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার বিষয়ে ৬ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

লাইনম্যান ১ জন। এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা এবং বৈদ্যুতিক সুপারভাইজারি লাইসেন্স থাকতে হবে।

বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। ড্রাইভার ৬ জন। এসএসসি বা সমমান। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ৩ থেকে ৪ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। বাস হেলপার ১ জন। এসএসসি পাস। গাড়ি চালনা জানাদের অগ্রাধিকার। সব পদের বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জানুয়ারি ২০২০।

যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২১ নভেম্বর, পৃষ্ঠা ৬
কাজী ফামস্ লিমিটেড

পদ ও যোগ্যতা : ভূমি কর্মকর্তা। এইচএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা। বেতন আলোচনাসাপেক্ষ।

সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (আইন বিভাগ)। ন্যূনতম এইচএসসি পাস। পুলিশ পরিদর্শক অথবা উপপুলিশ পরিদর্শক পদে ৮ বছর কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনাসাপেক্ষ। ইমেইল করে অথবা হাতে হাতে বা ডাকযোগে আবেদন পাঠানো যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : মানবসম্পদ বিভাগ, কাজী ফামস্ লিমিটেড, আহমেদ অ্যান্ড কাজী টাওয়ার, বাড়ি-৩৫, রোড-২, ধানম-ি, ঢাকা। ইমেইল :  [email protected]

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ নভেম্বর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাসনিম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত