অবসরের অল্প কিছুদিন আগে সিনিয়র সচিব হলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাত সচিব। গতকাল সোমবার রাতে তাদের সিনিয়র সচিব হওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তাদের আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে। সিনিয়র সচিব হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য শাহীন আহমেদ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-ল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এসব সচিবের মধ্যে ফয়েজ আহম্মদ ও রইছউল আলম ম-ল অবসরে যাওয়ার ৯ দিন আগে সিনিয়র সচিব হলেন। এই দুই সচিব ৩১ ডিসেম্বর অবসরে যাবেন। এছাড়া মো. মহিবুল হক ৫ জানুয়ারি, সাজ্জাদুল হাসান ১০ জানুয়ারি, মো. মোফাজ্জেল হোসেন ৪ মে এবং শাহীন আহমেদ চৌধুরী ১ জুন অবসরে যাবেন। আনোয়ার হোসেন ২০২১ সালের ৩০ জুন অবসরে যাবেন।
