‌‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট' রজতজয়ন্তী ৩১ জানুয়ারি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:২৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ‌‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট' এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি রজতজয়ন্তী উৎসব ২০২০ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শাবি প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক তানভীর আহমেদ চৌধুরী।

এ সময় লিখিত বক্তব্যে তানভীর আহমেদ চৌধুরী বলেন, আগামী ১লা জানুয়ারি ২০২০ ট্যুরিস্ট ক্লাব সাস্ট ২৫ বছর পূর্ণ করে ২৬ বছরে পদার্পণ করবে। এ উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি আমরা ট্যুরিস্ট ক্লাব সাস্টের রজতজয়ন্তী ২০২০ পালন করতে যাচ্ছি।

এ সময় তিনি বলেন, সকাল ১০ টায় র‌্যালি, সাড়ে ১০ টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। ক্লাবের সদস্যদের নিয়ে ট্যুরিস্ট আড্ডা, দুপুর দেড়টায় চড়ুইভাতি, বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে অতিথিদের আলোচনা, সন্ধ্যা ৫ টায় ফানুস উৎসব, সাড়ে ৫ টায় হ্যান্ডবল গ্রাউন্ডে  উন্মুক্ত কনসার্ট ও রাত ৯ টায় ক্যাফেটেরিয়ায় সান্ধ্যভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট ক্লাব সাস্ট'র বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহেদুর রহমান, পিয়াল আহমেদ শান্ত, কাজী মেহেদী হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত