১০ বছরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ-ফেইসবুক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫ পিএম

বিগত এক দশকের হিসাবে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের নাম ফেইসবুক। তারপরই রয়েছে ফেইসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার।

২০১০ থেকে ২০১৯ পর্যন্ত সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপিস্নকেশন গেম হলো সাবওয়ে সাফার্স, গুগল প্লে-স্টোর এবং অ্যাপ স্টোরের প্রায় ১৫ শতাংশের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে উল্লেখ রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাপিস্নকেশনগুলো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এবং প্রথম দশটি অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে ফেইসবুক মালিকানার সমস্ত অ্যাপ মেসেঞ্জার হোয়াটস অ্যাপ ইন্সটাগ্রাম। তারপরই রয়েছে স্ন্যাপচ্যাট, স্কাইপ এবং টিকটক।

সাবস্ক্রিপশন করা, এই ধরনের অ্যাপের তালিকায় প্রথম দশের তালিকায় রয়েছে নেটফ্লিক্স। গ্রাহকরা সবচেয়ে বেশি নেটফ্লিক্সে সময় ব্যয় করছে বলে উল্লেখ আছে। ডেটিং অ্যাপ হিসেবে প্রথমেই রয়েছে টিন্ডার। এরপরই রয়েছে পান্ডোরা সংগীত, টেনসেন্ট ভিডিও এবং লাইন।

গেমিং অ্যাপের তালিকায় প্রথমেই রয়েছে সাবওয়ে সাফার্স। তারপরই রয়েছে ক্যান্ডি ক্রাস সাগা, ট্যাম্পেল রান টু। এই দশের মধ্যে নেই জনপ্রিয় গেম পাবজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত